Skip to main content

গল্প-২



ফানি গল্প

--------

ম্যাডাম ক্লাসে ঢুকেই বললেন, "বিজয় তুই নাকি রিয়াকে প্রেমপত্র দিয়েছিস! রিয়া তো তোর প্রেমপত্র পড়ে অজ্ঞান হয়ে গেছে।"

ম্যাডামের কথা শুনে আমার কলিজা শুকিয়ে গেল।

-রিয়া ম্যাডামের একমাত্র মেয়ে। ডাইনী মায়ের একমাত্র আদরের সন্তান।

-ম্যাডাম আবার বলল, "কিরে, তুই উত্তর দিচ্ছিস না কেন?"

ভয়ে আমার হাত-পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। যেকোনো সময় প্যান্ট নষ্ট করে ফেলার মতন অবস্থা।

জীবনে কখনো ম্যাডামের ক্লাসে পড়া দিয়েছি বলে মনে পড়ে না। ম্যাডাম এমনিতেই আমাকে দেখতে পারেন না। তার উপর তাঁর মেয়েকে প্রেমপত্র দিয়েছি, সেটা পড়ে বেচারি অজ্ঞান...

ম্যাডাম আমার অবস্থা যে আজ কি করবেন, সেটা বুঝার বাকি রইলো না। মনে মনে ঈশ্বরকে ডাকছি।

-ম্যাডাম আস্তে আস্তে এগিয়ে এলেন আমার দিকে। ক্লাসের সবাই সার্কাস দেখার অপেক্ষায় আমার দিকে তাকিয়ে আছে। ম্যাডাম আমার কাছে এসে চিঠিটা আমার হাতে দিয়ে বললেন, "পড়ে শোনা।"

ম্যাডামের কথা শুনে এবার গলা পর্যন্ত শুকিয়ে কাঠ। আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম তাঁর ডাইনী কণ্ঠে চিৎকার করে উঠে বললেন, "এক্ষুণি পড়ে শোনা বলছি।"

-আমি কাঁপতে কাঁপতে চিঠি হাতে নিয়ে পড়া শুরু করলাম...

আমার হৃদয় পাখি রিয়া, কেমন আছো তুমি? জানি তুমি ভালো নেই। তোমার ডাইনী মা ৪৫ মিনিটের ক্লাসে আমাদের যে অবস্থা করে, বাপরে...!! ঈশ্বর জানেন সারাদিন তোমার উপর ঐ ডাইনীটা কতো নির্যাতন চালায়। তুমি বললে আমি উনার বিরুদ্ধে মামলা করবো।

প্রথমদিন তোমাকে দেখেই আমার বুক কেঁপে উঠেছিল। সেই কাঁপুনিতে বাংলাদেশের কিছু অংশ কেঁপে উঠে। অথচ মানুষজন বলে সেটা নাকি ভূমিকম্পের কারণে। কাউকে বিশ্বাস করাতেই পারিনি ওটা আমারি বুকের ভূমিকম্প!

তুমি তো জানো, সারাদিন শুধু আমি তোমার কথা ভাবি। এতো ভাবনা যদি আমি গণিতের প্রতি দিতাম, তাহলে আইনস্টাইনের মতন আমারও পকেটে দুই-চারটা নোবেল থাকতো। কিন্তু দেখো, আমি নোবেলের কথা চিন্তা না করে শুধু তোমারই কথা চিন্তা করি।

কিন্তু তোমার ডাইনী মায়ের জন্য চিন্তাটাও ঠিকমতন করতে পারি না। হঠাৎ করে তোমার মা আমার চিন্তার মধ্যে এসে আমাকে লাঠিপেটা করে, আর বলে, "এ্যাই; তুই আমার মেয়েকে নিয়ে এতো চিন্তা করিস কেন?"

সেইদিন স্বপ্নে দেখি তোমাকে নিয়ে চাঁদে যাচ্ছি হানিমুন করতে। রকেটে আমি আর তুমি লুকোচুরি খেলছি। এরমধ্যে কোথা থেকে যেন তোমার ডাইনী মা টা এসে রকেটের ইঞ্জিন বন্ধ করে দিয়ে বলেন, "এবার খেলা হবে...।"

-হঠাৎ ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম। সামনে তাকিয়ে দেখি ম্যাডামই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন।

সবাই মিলে দৌড়াদৌড়ি করে ম্যাডামকে তুলে ডাক্তার ডাকতে গেলাম।

ম্যাডামের জ্ঞান ফিরলে প্রিন্সিপল ম্যাডাম আমাকে ডেকে পাঠালেন। উনি বললেন, "তুমি নাকি ম্যাডামের মেয়ে রিয়াকে চিঠি দিয়েছ? কি ছিল সেই চিঠিতে? দেখি, চিঠিটা আমাকে দাও।"

আমি ভয়ে ভয়ে প্রিন্সিপল ম্যাডামকে বললাম, "আগে এখানে ডাক্তারকে ডাক দেন ম্যাডাম।"😐

_______ সংগৃহিত

Himmadwar Movie Download Korte Ekhane Tap Korun

Comments

Popular posts from this blog

গল্প-১

জাপানের তাকামায়া গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন। কৃষক লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল। কৃষি কাজে , ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলা ফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন। একদিন ঘোড়াটি হারিয়ে গেলো। তাকে আর খুঁজে পাওয়া গেলো না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ।কিন্তু কৃষক লোকটির কোন অস্থিরতা নেই। তার কোন আফসোস নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোন দুঃচিন্তা নেই। তাকে দেখে মনে হচ্ছে কোন কিছুই যেন হারায়নি। আসে পাশের প্রতিবেশীরা এসে বললো, "তোমার কি দুর্ভাগ্য ! একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেলো " এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বললো , "হতে পারে " তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরোও তিনটি বন্য ঘোড়া। কৃষকের বাড়িতে অনেক আনন্দ। শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি , তার সাথে আবার আরোও তিনটা ঘোড়া। প্রতিবেশীরা আবার দেখতে আসলো , সবাই লোকটিকে বলতে থাকলো , "তোমার কি সৌভাগ্য , হারানো ঘোড়া ফিরে পেয়েছো সেই সাথে আবার তিনটা বাড়তি ঘোড়া " কৃষক আগের মতই হাসি মুখে বললো , "হতে পারে" দুই দিন পর কৃষকের...

কর্ণফুলী নদীর উৎপত্তি

কর্ণফুলি নদীর উৎপত্তি ---------------------------------- কর্ণফুলি নদী (Karnafuli River) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এ নদী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে ১৮০ কিমি পার্বত্য পথ অতিক্রম করে রাঙ্গামাটিতে একটি দীর্ঘ ও সংকীর্ণ শাখা বিস্তার করে পরবর্তী সময়ে অাঁকাবাঁকা গতিপথে ধুলিয়াছড়ি ও কাপ্তাইয়ে অপর দুটি প্রধান শাখায় বিভক্ত হয়েছে। রাঙ্গামাটি ও ধুলিয়াছড়ি শাখাদুটি বর্তমানে কাপ্তাই লেক-এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। জলবিদ্যুৎ বাঁধটি কাপ্তাই শাখার ভেতরে নদী প্রবেশের ঠিক আগে অবস্থিত। কাপ্তাই শাখা থেকে বেরিয়ে কর্ণফুলি নদী সীতাপাহাড় পর্বতমালার ভেতর দিয়ে আরেকটি অাঁকাবাঁকা গতিপথ পাড়ি দিয়ে চন্দ্রঘোনার কাছে পাহাড়ি অঞ্চল থেকে বেরিয়ে চট্টগ্রামের সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বরকল, গোবামুরা, চিলারডাক, সীতাপাহাড় ও পটিয়ার বেশ কয়েকটি পর্বতমালা অতিক্রম করে বঙ্গোপসাগরে এসে পড়েছে। কর্ণফুলি নদী উত্তরে রাউজান উপজেলা ও দক্ষিণে বোয়ালখালি উপজেলাকে রেখে রাঙ্গুনিয়া উপজেলার ভেতর দিয়ে পশ্চিমমুখী প...